স্প্ল্যাশ স্ক্রিন

শর্তাবলী

সর্বশেষ হালনাগাদ: ৭ সেপ্টেম্বর, ২০২৬

ShikkhaSohay অ্যাপ বা ওয়েবসাইট ব্যবহার করার মাধ্যমে আপনি এই Terms & Conditions মেনে নিতে সম্মত হচ্ছেন। যদি আপনি এই শর্তগুলোর সাথে একমত না হন, তাহলে দয়া করে এই প্ল্যাটফর্ম ব্যবহার করবেন না।

1. Acceptance of Terms

ShikkhaSohay অ্যাপ বা ওয়েবসাইট ব্যবহার করার মাধ্যমে আপনি এই Terms & Conditions মেনে নিতে সম্মত হচ্ছেন। যদি আপনি এই শর্তগুলোর সাথে একমত না হন, তাহলে দয়া করে এই প্ল্যাটফর্ম ব্যবহার করবেন না।

2. Use of the Platform

ShikkhaSohay শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে ব্যবহার করার জন্য তৈরি। ব্যবহারকারীরা অ্যাপের কনটেন্ট ব্যক্তিগত শিক্ষার জন্য ব্যবহার করতে পারবেন। অনুমতি ছাড়া কনটেন্ট কপি, পুনঃপ্রকাশ বা বাণিজ্যিকভাবে ব্যবহার করা যাবে না।

3. User Account

অ্যাপের কিছু ফিচার ব্যবহার করার জন্য ব্যবহারকারীদের একটি অ্যাকাউন্ট তৈরি করতে হতে পারে। ব্যবহারকারী তার অ্যাকাউন্টের লগইন তথ্য গোপন রাখার জন্য নিজেই দায়ী থাকবেন।

4. Intellectual Property

ShikkhaSohay এর সমস্ত কনটেন্ট যেমন প্রশ্ন, ব্যাখ্যা, ডিজাইন, সফটওয়্যার, লোগো এবং অন্যান্য উপকরণ ShikkhaSohay এর মালিকানাধীন বা লাইসেন্সপ্রাপ্ত। অনুমতি ছাড়া এগুলো কপি বা বিতরণ করা যাবে না।

5. Subscriptions and Payments

শিক্ষা সহায়-এর প্রিমিয়াম সাবস্ক্রিপশন সম্পূর্ণ ঐচ্ছিক। সাবস্ক্রিপশন (১ মাস, ৩ মাস, ৬ মাস ও ১২ মাস) শিক্ষা সহায় ওয়েবসাইট থেকে কেনা যায় এবং আমাদের পেমেন্ট গেটওয়ে SSLCommerz তা প্রক্রিয়া করে — কার্ড, ইন্টারনেট ব্যাংকিং এবং bKash ও Nagad-এর মতো মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস সমর্থিত। মোবাইল অ্যাপে কোনো পেমেন্ট প্রক্রিয়া করা হয় না। আমরা আপনার কার্ড নম্বর, CVV, PIN বা অন্য কোনো পেমেন্ট তথ্য কখনোই সংগ্রহ করি না, দেখি না বা সংরক্ষণ করি না।

সাবস্ক্রিপশন চালু করার জন্য শুধু প্রয়োজনীয় তথ্যটুকু রাখি: কোন প্ল্যান কেনা হয়েছে, পেমেন্ট গেটওয়ের দেওয়া ট্রানজেকশন আইডি, ক্রয় ও মেয়াদ শেষের তারিখ এবং সাবস্ক্রিপশনের অবস্থা।

ওয়েবসাইট থেকে কেনা সাবস্ক্রিপশন স্বয়ংক্রিয়ভাবে নবায়ন হয় না। যে সময়ের জন্য পেমেন্ট করেছেন সেই সময় পর্যন্ত এটি সক্রিয় থাকে, এরপর মেয়াদ শেষ হয়ে যায়; চালিয়ে যেতে চাইলে আপনি নতুন করে সাবস্ক্রিপশন কিনতে পারেন। কোনো সাবস্ক্রিপশন যদি Apple-এর In-App Purchase বা Google Play Billing-এর মাধ্যমে কেনা হয়, সেটি অটো-রিনিউয়েবল: মেয়াদ শেষের অন্তত ২৪ ঘণ্টা আগে বাতিল না করলে তা স্বয়ংক্রিয়ভাবে নবায়ন হয়, আপনার Apple ID বা Google অ্যাকাউন্ট থেকে পেমেন্ট কাটা হয় এবং Apple ID বা Google Play-র সাবস্ক্রিপশন সেটিংস থেকে তা পরিচালনা বা বাতিল করতে হয় — অ্যাপ ডিলিট করলে সাবস্ক্রিপশন বাতিল হয় না।

আমাদের রিটার্ন ও রিফান্ড নীতি-তে উল্লেখ করা ক্ষেত্র ছাড়া ক্রয় ফেরতযোগ্য নয়। Apple বা Google-এর মাধ্যমে করা ক্রয়ের রিফান্ড অনুরোধ তারা নিজস্ব নীতিমালা অনুযায়ী পরিচালনা করে।

আপনার অ্যাকাউন্ট সক্রিয় থাকা পর্যন্ত সাবস্ক্রিপশনের রেকর্ড সংরক্ষণ করা হয়, এরপর কেবল হিসাবরক্ষণ, কর ও আইনি বাধ্যবাধকতা পূরণের প্রয়োজনীয় সময় পর্যন্ত।

6. Prohibited Activities

  • অ্যাপের সিকিউরিটি বা সিস্টেম ভাঙার চেষ্টা করা
  • অন্যের অ্যাকাউন্ট ব্যবহার করা
  • অবৈধ বা ক্ষতিকর কনটেন্ট আপলোড করা
  • অ্যাপের ডেটা স্ক্র্যাপ করা বা স্বয়ংক্রিয়ভাবে সংগ্রহ করা

7. Content Accuracy

ShikkhaSohay শিক্ষার্থীদের সহায়তার জন্য বিভিন্ন শিক্ষামূলক কনটেন্ট প্রদান করে। তবে কোনো কনটেন্টে অনিচ্ছাকৃত ভুল বা অসম্পূর্ণ তথ্য থাকতে পারে। ShikkhaSohay কোনো কনটেন্টের সম্পূর্ণ নির্ভুলতার নিশ্চয়তা দেয় না এবং ব্যবহারকারীরা নিজের দায়িত্বে এই কনটেন্ট ব্যবহার করবেন।

8. Service Availability

প্রযুক্তিগত সমস্যা, সার্ভার মেইনটেন্যান্স বা নেটওয়ার্ক সমস্যার কারণে ShikkhaSohay সাময়িকভাবে অনুপলব্ধ হতে পারে। প্ল্যাটফর্ম সবসময় uninterrupted বা error-free থাকবে এমন নিশ্চয়তা প্রদান করা হয় না।

9. No Refund for Service Interruption

যদি প্রযুক্তিগত সমস্যা বা মেইনটেন্যান্সের কারণে ShikkhaSohay সাময়িকভাবে ব্যবহার করা না যায়, তাহলে সেই সময়ের জন্য সাবস্ক্রিপশন ফি ফেরত দেওয়া বাধ্যতামূলক নয়।

10. Maintenance and Updates

প্ল্যাটফর্মের নিরাপত্তা ও উন্নতির জন্য সময়ে সময়ে আপডেট বা মেইনটেন্যান্স করা হতে পারে। এই সময় কিছু ফিচার সাময়িকভাবে বন্ধ থাকতে পারে।

11. Fair Use Policy

ShikkhaSohay শুধুমাত্র ব্যক্তিগত শিক্ষার উদ্দেশ্যে ব্যবহার করা যাবে। বট, স্ক্রিপ্ট বা অস্বাভাবিক ডেটা সংগ্রহের মাধ্যমে প্ল্যাটফর্মের অপব্যবহার করা নিষিদ্ধ।

12. Content Piracy and Abuse

ShikkhaSohay এর কনটেন্ট স্ক্রিনশট, স্ক্রিন রেকর্ডিং বা অন্য কোনো মাধ্যমে কপি করে অন্য প্ল্যাটফর্মে ছড়িয়ে দেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। এমন কার্যকলাপ শনাক্ত হলে ব্যবহারকারীর অ্যাকাউন্ট স্থায়ীভাবে বন্ধ করা হতে পারে।

13. Termination of Account

যদি কোনো ব্যবহারকারী এই শর্তাবলী ভঙ্গ করেন, তাহলে ShikkhaSohay তার অ্যাকাউন্ট সাময়িক বা স্থায়ীভাবে বন্ধ করার অধিকার রাখে।

14. Limitation of Liability

ShikkhaSohay ব্যবহার করার ফলে কোনো ক্ষতি, ডেটা লস বা অন্য কোনো সমস্যার জন্য ShikkhaSohay কর্তৃপক্ষ দায়ী থাকবে না।

15. Changes to Terms

ShikkhaSohay যেকোনো সময় এই Terms & Conditions পরিবর্তন করার অধিকার রাখে। পরিবর্তিত শর্তাবলী অ্যাপ বা ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

16. Contact Information

Terms & Conditions সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে যোগাযোগ করুন:
Email: support@shikkhasohay.com